ডা. তাসলিমা সুলতানা এসথেটিক প্লাস্টিক সার্জারিতে বিশেষজ্ঞ। তিনি ২০০২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ২০১৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস (প্লাস্টিক সার্জারি) ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের EI Paso Cosmetic Surgery থেকে এসথেটিক সার্জারিতে ফেলোশিপ সম্পন্ন করেন।
তিনি International Society of Aesthetic Plastic Surgery-এর ফেলো ও সদস্য এবং The Aesthetic Society, USA-এর সম্মানিত সদস্য। এসথেটিক সার্জারি বিষয়ে তিনি একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।
তিনি লিপোসাকশন, টামি টাক, ব্রেস্ট অগমেন্টেশন, ব্রেস্ট রিডাকশন, ব্রেস্ট লিফট, রাইনোপ্লাস্টি, চিন অগমেন্টেশন, ব্রাকিওপ্লাস্টি এবং ফেসলিফটসহ বিভিন্ন এসথেটিক সার্জারি প্রক্রিয়ায় বিশেষভাবে দক্ষ।

